বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

নেত্রকোনায় ঝুঁকিপূর্ণ ১১০ কেন্দ্রে ‘বডি ওর্ন’ ক্যামেরা

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৮ পিএম

আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৮ পিএম

নেত্রকোনায় ঝুঁকিপূর্ণ ১১০ কেন্দ্রে ‘বডি ওর্ন’ ক্যামেরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের সুষ্ঠু ও অবাধ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ ১১০ কেন্দ্রে ‘বডি ওর্ন’ ক্যামেরা স্থাপন করা হয়েছে। নির্বিঘ্ন পরিবেশে নিরপেক্ষ ও সন্ত্রাসমুক্ত নির্বাচন সম্পন্ন করার জন্য ইতোমধ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

তিনি জানান, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে ও ভোটকেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা প্রদানে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে কাজ করছে।

পুলিশ সুপার জানিয়েছেন, ভোটারদের বাড়ি থেকে ভোটকেন্দ্রে পৌঁছে ভোটাধিকার প্রয়োগ করা পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোটারদের আসা যাওয়ার পথে বাধা দানকারীদের বিরুদ্ধে আইনানুগ কঠোর পদক্ষেপ নেয়া হবে।

তিনি আরও জানান, জেলার পাঁচটি আসনে ৬৭৬টি কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ১১০টি কেন্দ্র।এসব কেন্দ্রে পুলিশের সাথে ‘বডি ওর্ন’ ক্যামেরা থাকবে। যাতে করে কেউ নির্বাচনি কাজে বাধা না দিতে পারে। তার পাশাপাশি গোয়েন্দা, আনসার, পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর টহল জোরদার থাকবে।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.