বাগেরহাটের শরণখোলায় ৮৪ নং উত্তর আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক আব্দুস সাত্তারকে লাঞ্ছিত করার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগষ্ট) সকালে শরণখোলার প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধনের আয়োজন করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতা মো. বেলায়েত হোসেন, মো. নাসির উদ্দিন মুক্তা, জুয়েল মীর ও মো. জাকির হোসেন।
নেতৃবৃন্দ শিক্ষক নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে লাঞ্চিত শিক্ষক আব্দুল সাত্তার জানায়, গত ৬ আগস্ট বিকালে স্কুল ছুটির পর রায়েন্দা বাজারে যাওয়ার সময় উপজেলার আমড়াগাছিয়া সাতঘর মসজিদে এলাকায় পৌঁছালে ঐ এলাকার আলমগীর তালুকদারের নেতৃত্বে ৪/৫ জনের একটি দল তাকে গাড়ি থেকে নামিয়ে কিল, ঘুসি, চর থাপ্পড় মেরে আহত করে।
এ ঘটনায় তিনি শরণখোলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান।
শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ রোকেয়া খানম জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ তিনি পেয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









