মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু এমপি’র সঙ্গে মতবিনিময় সভা করেছেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান মো: মোতাহার হোসেন তালুকদার। পরিকল্পিত নগরায়নে প্রতিমন্ত্রীর সহযোগিতা কামনা করেন মউক কর্তৃপক্ষ।
শনিবার (৮ আগষ্ট) রাত পৌনে ৮টার দিকে ময়মনসিংহ নগরীর কাচিঝুলিস্থ গণপূর্ত ভবনের নিচ তলায় ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে অংশ গ্রহণ করেন, ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জেলা প্রশাসক (ডিসি) মো: সাইফুর রহমান, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, সহসভাপতি রুহুল আমিন, উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হক শামছু, সাবেক ছাত্রনেতা নাইমুল করিম লুইন, মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক রাকিব হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপিকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান মউক চেয়ারম্যান। পরে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি নবগঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) সাফল্য কামনা করে দেশের বৃহত্তম এই পুরাতন জেলা সদরের পরিকল্পিত নগরায়নে সহযোগিতার আশ্বাস দেন।
ময়মনসিংহ সফরে দিনভর কর্মসূচির বাইরেও ময়মনসিংহ সিটি করর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন এবং জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সঙ্গে সৌজন্য স্বাক্ষাৎ করে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ গ্রহন করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









