সিরাজগঞ্জের তাড়াশে চলনবিলের উন্মুক্ত জলাশয়ে ব্যক্তিগত অর্থায়নে ৫০ মণ তেলাপিয়া মাছের পোনা অবমুক্ত করেছেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজিব আহমেদ মাসুম।
রবিবার (৯ আগস্ট) সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি মো. আইনুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তাড়াশ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার সাইফুল ইসলাম, তাড়াশ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিলন হোসেন খান ও শুকুর মির্জাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবদলের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পোনা অবমুক্তকরণ শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে স্থানীয় সংসদ সদস্য বলেন, যারা নিঃস্বার্থভাবে নিজস্ব অর্থায়নে দেশের ও সাধারণ জনগণের জন্য কাজ করে, তারাই প্রকৃত জিয়ার সৈনিক। এ সময় তিনি মাদক, জুয়া ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে সাংবাদিকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









