দিনাজপুরের চিরিরবন্দরের আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের এসএসসি পরিক্ষা-২০২৬ এর ফলাফলে দিনাজপুর শিক্ষাবোর্ডে প্রথম হওয়াসহ সেরাদের সেরা হওয়ার গৌরব অর্জন করেছে। ২৪২ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহন করে সকলেই জিপিএ-৫ অর্জন করেছে।
দিনাজপুর শিক্ষাবোর্ড ও আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল সুত্রে জানা গেছে, ২০২৬ সালে এসএসসি পরিক্ষায় ওই স্কুল থেকে ২৪২ জন শিক্ষার্থী অংশ নিয়ে সকলেই জিপিএ- ৫ পেয়েছে।
ফলাফলের ব্যাপারে স্কুলের পরিচালক অধ্যক্ষ আলহাজ মোঃ মমিনুল ইসলাম বলেন, সকল শিক্ষকের নিবিড় পরিচর্যা, আন্তরিকতা, ছাত্রদের নিয়মিত অধ্যাবসায় ও অভিভাবকগণের পুর্ণ সহযোগিতায় এ কাংখিত ফলাফল অর্জিত হয়েছে। এ স্কুলে একজন শিক্ষার্থীর এক মিনিটেরও হিসাব রাখা হয়। সার্বক্ষণিক মনিটরিং করা হয়।
এছাড়াও মেহের হোসেন রেসিঃ মডেল স্কুল থেকে ৭৪ জন অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছে ৭৩ জন, আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ২১৭ জন শিক্ষার্থী অংশগ্রহন করে ২০২ জন, সিটি রেসিঃ মডেল স্কুল থেকে ৭১ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৬৫ জন জিপিএ ৫ পেয়েছে।
জানা গেছে, রংপুর বিভাগের ৮টি জেলার মোট ১ লাখ ৮৩ হাজার ৬৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ৪ হাজার ৯২৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৩ হাজার ৬৩৯ জন। এর মধ্যে ৭ হাজার ১৫২ জন ছাত্রী ও ৬ হাজার ৪৮৭ জন ছাত্র। শতভাগ পাস করেছে ২৮৩টি বিদ্যালয়। আর শূন্য পাস করেছে ১৮টি বিদ্যালয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









