কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম প্রাঙ্গণে অবস্থিত ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১১ আগস্ট) ভোররাতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার কুষ্টিরাত সাড়ে ৮টায় একই স্থানে এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ‘কুষ্টিয়া শহীদ পরিবার’ ও ‘আহত জুলাই যোদ্ধার’।
প্রতিবাদ সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, শহীদদের স্মৃতিচিহ্নে অগ্নিসংযোগের ঘটনা চরম অপমানজনক। অনতিবিলম্বে ঘটনার সাথে জড়িত দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
সমাবেশে শহীদ পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন, সুজন মাহমুদ ফারাজী। আহত যোদ্ধাদের পক্ষে রবিউল ইসলাম রাহুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কুষ্টিয়া শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক পারভেজ, ‘আমরা জুলাই যোদ্ধা’ সংগঠনের সদস্য সচিব তাজমুল ইসলাম, কুষ্টিয়া সদর আহত জুলাই যোদ্ধা সংগঠনের সম্পাদক মো. উল্লাস হোসেন এবং শফিউল ইসলাম প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









