২০২৪ সালের গণঅভ্যুত্থানে ৭ নভেম্বরের চেতনা মানুষকে অনুপ্রাণিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদ আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, যখন গণতন্ত্র হুমকির মুখে পড়ে এবং মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হয়, তখন ৭ নভেম্বরের চেতনা সব ধরনের অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস জোগায়।
এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, গণহত্যা চালানোর পরও শেখ হাসিনার মধ্যে কোনো অনুশোচনা বা অনুতাপ দেখা যায়নি।
রিজভী প্রশ্ন তুলে বলেন, আবু সাঈদ, মুগ্ধ ও মুয়াজসহ হাজারো শহীদের মায়েরা কি শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত? দেশের মানুষ কি তাকে স্বাগত জানাবে?
আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য এবং গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ৭ নভেম্বরের চেতনার ভূমিকা তুলে ধরেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









