যশোরের শার্শা থানা পুলিশের চালানো এক বিশেষ অভিযানে অপহৃত ১৪ বছরের কিশোরী উদ্ধারসহ অপহরণকারী মোঃ নুর মোহাম্মদ বাবু ২১ গ্রেপ্তার হয়েছে।
উদ্ধার হওয়া কিশোরী সাহারা আফরিন ফারহানা শার্শা উপজেলার বেনেখড়ি গ্রামের খোরশেদ আলমের কন্যা ও গ্রেপ্তার হওয়া যুবক নুর মোহাম্মদ একই উপজেলার ঘোপ চান্দুরিয়া এলাকার বাসিন্দা মোঃ আশরাফুলের ছেলে।
শার্শা থানার এস আই জাহিদুল আলম সজ্ঞীয় অফিসার ফোর্স ও তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে মঙ্গলবার ( ১১ আগস্ট ) রাতে উপজেলার একাধিক স্থানে অভিযান চালিয়ে অপহৃত কিশোরী উদ্ধারসহ অপহরণকারী নুরমোহাম্মদকে গ্রেফতার করে। এঘটনায় ভুক্তভোগীর পিতা নারী ও শিশু নির্যাতন দমন আইনে শার্শা থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন। শার্শা থানার মামলা নং-১৮/২৬ এবং তারিখ ১১/৮/২০২৬।
শার্শা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মারুফ হোসেন কিশোরী উদ্ধার ও অপহরণকারী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান,বুধবার সকালে গ্রেপ্তারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









