বিরামপুর উপজেলার ৪০টি কিন্ডারগার্টেন প্রধান শিক্ষকদের নিয়ে দিনব্যাপী লিডারশিপ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগষ্ট) বিরামপুর পৌর কিন্ডারগার্টেন স্কুলের হলরুমে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি বিরামপুর উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ সায়েদ আলী সরকারের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী, প্রধান আলোচক রংপুর বিভাগীয় সভাপতি ড. খায়রুল আনাম, বিশেষ অতিথি সাংগঠনিক সচিব হুমায়ুন কবীর রিপন, জেলা সভাপতি আমিনুল ইসলাম, জেলা সচিব বেলাল হোসাইন, প্রশিক্ষক মাসুদ হায়দার হিল্লোল, উপজেলা কমিটির সচিব আব্দুস ছালাম মণ্ডল, পৌর কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা ওবায়দুল মিনহাজ প্রমুখ।
দিনব্যাপী কর্মশালায় ৪০ জন প্রধান শিক্ষক অংশগ্রহণ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









