সিরাজগঞ্জের তাড়াশের চলনবিলে যুবদলনেতার উদ্যোগ দ্বিতীয় দিনের মতো উন্মুক্ত জলাশয়ে ৫০ মণ তেলাপিয়া মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে তাড়াশ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাজিব আহমেদ মাসুমের ব্যক্তিগত অর্থায়নে আয়োজিত দ্বিতীয় দিনের এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চলনবিলের মুক্ত পানিতে পোনামাছ অবমুক্তের উদ্বোধন করেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন, তাড়াশ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শুকুর মির্জা, উপজেলা যুবদলের সদস্য জাহিদ খন্দকার, ২ নম্বর বারুহাস ইউনিয়ন যুবদলের আহবায়ক আলামিন শেখসহ ৮ নম্বর ইউনিয়ন থেকে আগত যুবদলের নেতাকর্মীসহ অন্যান্য ব্যক্তিরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









