চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর বিশেষ অভিযানে ৯৩ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে। ১৫ আগস্ট (বৃহস্পতিবার) ভোরে শিবগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কালুপুর গ্রাম থেকে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।
৫৩ বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জহুরপুর বিওপির একটি বিশেষ টহলদল ভোর ৪টা ৪০ মিনিটের দিকে ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৯৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩৭ হাজার ২০০ টাকা। জব্দকৃত মাদকদ্রব্যগুলো শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, চলতি আগস্ট মাসে ৫৩ বিজিবি’র বিভিন্ন অভিযানে মোট ৩৬৭ বোতল এস্কাফ সিরাপ এবং ১১৫ বোতল ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়েছে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি সব সময় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









