সাতক্ষীরার কালিগঞ্জে ইঞ্জিনভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবু রায়হান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের মোমরেজপুর এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু রায়হান সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাইদখালী গ্রামের আব্দুস সবুর গাজীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আবু রায়হান একটি ইঞ্জিনভ্যানে করে কালিগঞ্জ থেকে নলতার দিকে যাচ্ছিলেন। পথে দুপুর আড়াইটার দিকে মোমরেজপুর এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে হঠাৎ তিনি ভ্যান থেকে ছিটকে সড়কের ওপর পড়ে যান। এ সময় সাতক্ষীরা থেকে কালিগঞ্জগামী একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









