মাদারীপুর জেলার শিবচরে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও একজন।
শনিবার(১৫ আগস্ট) দুপুরের পর উপজেলার পাঁচ্চর এলাকার বালাকান্দি গ্রামে মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে।
নিহত দুই কিশোরী এলাকার আজিজুল ইসলামের মেয়ে জান্নাত আক্তার (১৩) ও ফারুক ফরাজীর মেয়ে আকিতা আক্তার (১৩)। গুরুতর আহত হলো শামিম হোসেনের মেয়ে লাবিবা আক্তার (১২)। তারা শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বালাকান্দি গ্রামে বাসিন্দা। নিহতরা সম্পর্কে খালাতো বোন বলে জানা গেছে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানা যায়, দুপুর ১টার দিকে গোসল করতে বাড়ির পাশের পুকুরে নামে ওই এলাকার জান্নাতুল, আতিকা ও লাবিবা। পরে পুকুরের পানিতে তারা তলিয়ে যায়। দীর্ঘক্ষনেও তারা পাড়ে উঠতে পারেনি। দুইঘন্টা পর তিনটার দিকে জান্নাতুল ও আতিকাকে পানিতে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তল্লাশি করে লাবিবাকে উদ্ধার করা হয়।
উদ্ধার করে তিনজনকেই শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে হাসপাতালের চিকিৎসক জান্নাতুল ও আতিকাকে মৃত ঘোষণা করেন। দুই কিশোরীর মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। আহত লাবিবা চিকিৎসাধীন রয়েছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.কামাল হোসেন বলেন, দুই কিশোরীর মৃত্যুর খবর পেয়েছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আরো একজন আহতাবস্থায় চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি খুবই মর্মান্তিক।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









