রাজশাহীর পুঠিয়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার (১৫ আগস্ট) উপজেলার বানেশ্বর ইউনিয়নের ৪নং ওয়ার্ড শিবপুর হাট নূরানী হাফেজিয়া কওমি মাদ্রাসায় এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
সাবেক ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, ‘‘আমাদের চিরশ্রদ্ধেয় নেত্রী, স্বাধীন বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের পুনর্জন্মের প্রতীক এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী। আজকের এই স্মরণসভায় আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে তার রাজনৈতিক অবদান ও ত্যাগকে স্মরণ করছি। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে তার রাজনৈতিক আদর্শ বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার করি। আল্লাহ তাআলা আমাদের প্রিয় নেত্রীকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন।’’
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ওয়ার্ড সভাপতি আব্দুস সোবাহান মন্ডল, সিনিয়র সহ-সভাপতি নাজমুল হুদা বাবু, জিয়া পরিষদের প্রফেসার শাজাহান, বিএনপি নেতা গাজী মাস্টার, সাবেক ওয়ার্ড বিএনপির সভাপতি এনামুল হাজী, বিএনপি নেতা আলাল, বিএনপি নেতা সাদেক, অ্যাডভোকেট মকলেসুর রহমান,ওয়ার্ড ছাত্রদলের আবির হাসান, সাইফুল ইসলাম রাজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









