ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় সামছুর রহমান (৭২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সামছুর রহমান উপজেলার বনগাঁও গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে সামছুর রহমান ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে যান। পরে একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









