মৌলভীবাজার জেলার কুলাউড়া থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত্রী জান্নাতুল ফেরদৌস চৌধুরীকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠাইয়েছে পুলিশ।
শনিবার (১৬ আগস্ট) বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হলে বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জান্নাতুল ফেরদৌস চৌধুরী কুলাউড়া উপজেলা পরিষদের পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরীর ছোটবোন। শনিবার বিকেলে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন পুলিশ।
বঙ্গবন্ধুর মৃত্যু বার্ষিকী উপলক্ষে শনিবার তার বাড়ির পাশের ভাতাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনায় জাতীয় পতাকার পাশা পাশি কালো পতাকা উত্তলন করেন। উক্ত বিদ্যালয়ের শহিদ মিনারে শেখ মুজিবুর রহমানের ছবি রেখে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসব কর্মসূচির ভিডিও ধারণ করে নিজের ফেইজবুকে পোষ্ট করেন তিনি। বিষয়টি পুলিশের নজরে এলে তাকে গ্রেপ্তার করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









