পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের স্লুইস বাজার থেকে মো. ওমর নামে এক যুবককে ৫ পিস ইয়াবাসহ আটক করেছে চরমোন্তাজ পুলিশ ফাঁড়ি।
সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে স্লুইস বাজারের মাছ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওমরের পকেট থেকে মাটিতে পাঁচ পিস ইয়াবা পড়ে যায়। পাশে থাকা পুলিশ সদস্যরা বিষয়টি দেখতে পেলে ওমর ইয়াবাগুলো পা দিয়ে চেপে রাখার চেষ্টা করেন। পরে পুলিশ তার পায়ের নিচ থেকে ইয়াবাগুলো উদ্ধার করে তাকে আটক করে।
আটক মো. ওমর চরমোন্তাজ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইলিয়াস মোল্লার ছেলে।
চরমোন্তাজ পুলিশ ফাঁড়ির তদন্ত ইনচার্জ মো. বেল্লাল হোসেন বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মঙ্গলবার আটক যুবককে আদালতে পাঠানো হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









