‘লেনদেন হচ্ছে ক্যাশলেসে, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রামের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে ত্রিশাল পৌর শহরের একটি রেস্টুরেন্টে পূবালী ব্যাংক ত্রিশাল শাখার উদ্যোগে গ্রাহকদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পূবালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ময়মনসিংহ অঞ্চল) মোহাম্মদ হুমায়ুন মিয়া। পূবালী ব্যাংক ত্রিশাল শাখার ব্যবস্থাপক ইউসুফ আলীর সভাপতিত্বে এবং প্রিন্সিপাল অফিসার রোজিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ত্রিশাল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল বাশার ও পূবালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক প্রীতিমা রানী বণিক।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, সাবেক সভাপতি মোখলেছুর রহমান সবুজ, সাবেক সভাপতি রফিকুল ইসলাম শামীম, সাবেক সাধারণ সম্পাদক এটিএম মনিরুজ্জামান মনিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে গ্রাহকদের হাতে বাংলা কিউআর কার্ড তুলে দেওয়া হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
ডিজিটাল লেনদেনকে আরও সহজ ও জনপ্রিয় করার লক্ষ্যে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









