ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের ধাক্কায় চালক ও এক পথচারী নিহত হয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাতে ভাঙ্গা ইন্টারচেঞ্জ এরিয়ায় ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পথচারী হৃদয় শেখ (২০)। সে ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর গ্ৰামের ইলিয়াস শেখের ছেলে। মোটরসাইকেল চালক সাকিব শেখ (২২) ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার পৌর সদরের এনায়েত শেখের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক সোহেল মিয়া জানান, নগরকান্দা থেকে সাকিব নিজ মোটরসাইকেল যোগে হাইওয়ে এক্সপ্রেসের ঢাকাগামী লেনে দ্রুতগতিতে এন্টারচেঞ্জ এরিয়া অতিক্রম করছিল। এ সময় স্থানীয় পথচারী হৃদয় শেখ রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খায়। এতে উভয়েই ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইজনের মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনি কার্যক্রম শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









