করিম-বানু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউছুফ হোসাইনের পিতা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মরহুম আব্দুল করিমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ময়মনসিংহের ত্রিশালে কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের আলহাজ ফাজিল উদ্দিন সরকার এমদাদিয়া এতিমখানা মাদরাসায় এ আয়োজন করা হয়।
কোরআন খতম, দোয়া মাহফিল এবং এতিম শিশুদের জন্য খাবারের আয়োজন করা হয়। দোয়া মাহফিলের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল প্রেস ক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব।
দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন করিম-বানু ফাউন্ডেশনের প্রতিনিধি এইচ এম জোবায়ের হোসাইন, সাংবাদিক এস এম মাসুদ রানা ও মাওলানা মো. ফরহাদ আলী।
উপস্থিত সকলে মরহুম আব্দুল করিমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মো. মোবারক হোসেন। দোয়া শেষে এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









