গাইবান্ধা জেলা স্টেডিয়ামে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে শুরু হয়েছে ‘গাইবান্ধা ফার্মাসিউটিক্যালস প্রিমিয়ার লীগ (জিপিপিএল) ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’।
শুক্রবার (২১ আগস্ট) টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) নির্বাহী প্রধান এম. আবদুস সালাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ও পৌর বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন আশরাফ হোসেন, শাহাদত হোসেন সাগর, খন্দকার রবিউল ইসলাম, মাসুদ রানা ও সেলিম মিয়া। উদ্বোধনী ক্রীড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহাঙ্গীর আলম।
উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে এবং মাদক ও অন্যায় থেকে দূরে থাকতে খেলাধুলার কোনো বিকল্প নেই। ফার্মাসিউটিক্যালস পেশাজীবীদের দৈনন্দিন কর্মব্যস্ততার মাঝে মানসিক প্রশান্তি এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য দৃঢ় করতে এ ধরনের ক্রীড়া আয়োজন প্রশংসনীয় ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মকর্তা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দলীয় খেলোয়াড় এবং ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









