বাগেরহাটের শরণখোলায় রুটি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ৬৫ বছর বয়সী বৃদ্ধ এসাহাক মীর কে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২২ আগষ্ট) রাতে শরণখোলা থানা পুলিশ খোন্তাকাটা ইউনিয়নের বিধানসাগর গ্রাম থেকে এসাহাক মীরকে গ্রেফতার করে।
এসাহাক মীর পেশায় একজন ভ্যান চালক ও ঐ গ্রামের হোসেন আলী মীরের পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের বিধানসাগর গ্রামের বাসিন্দা মোহাম্মদ জাকির হোসেন গাছ থেকে পড়ে পা ভেঙে আহত হন। স্ত্রী মৌসুমী বেগম স্বামীর চিকিৎসার জন্য ২০ আগষ্ট তাকে নিয়ে বাগেরহাটে যান ফাঁকা বাড়িতে থাকা সাত বছরের ফাতেমাকে রুটি দেওয়ার কথা বলে ভ্যানচালক এসাহাক তার বাড়িতে ডেকে নিয়ে যান। বাড়িতে নিয়ে শিশুটির হাত-পা বেঁধে ধর্ষণের চেষ্টা চালান বলে শিশুটির পরিবার অভিযোগ করেছে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ রোকেয়া খানম জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে এসাহাক নামের ঐ বৃদ্ধকে আটক করা হয়েছে। উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাটির অধিকতর তদন্ত চলছে বলে জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









