নাটোরের গুরুদাসপুরে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ।
সভায় সদ্য যোগদানকারী গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান নিজের পরিচয় তুলে ধরে থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গত মাসের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে বক্তব্য দেন। এ সময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, সাংবাদিক, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সবার সহযোগিতা কামনা করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কে এম রাফিউল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র সাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. আলমাছ আলী, বিএডিসির সহকারী প্রকৌশলী সাইদুর রহমান এবং পৌর বিএনপির আহ্বায়ক দুলাল সরকার।
এছাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষকসহ সংশ্লিষ্টরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও অপরাধ দমন, বাজার ব্যবস্থাপনা, যানজট, সামাজিক সমস্যা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে উপজেলার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









