ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা। সবশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের ৫১টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।
শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আসনটির ১৫৪টি কেন্দ্রের মধ্যে ৫১টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। জামায়াতের মু. গোলাম কিবরিয়া ৪০ হাজার ১৭ ভোট পেয়ে এগিয়ে আছেন। বিএনপির ফাহিম চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩৮ হাজার ৮৪৫।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









