সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় দরিদ্র অসহায় নারীদের সাবলম্বী করার লক্ষ্যে ছাগল বিতরণ করা হয়েছে।
সোমবার ( ২৪ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় ও নকশীকাঁথা মহিলা সংগঠনের বাস্তবায়নে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ করা হয়।
দরিদ্র, অসহায় নারীদের অর্থনৈতিকভাবে সাবলম্বী করতে শ্যামনগর ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের ১৩ জন নারীদের মাঝে দুটি করে ২৬টি বকরি ছাগল বিনামূল্যে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র ও অসহায় নারীদের মাঝে ছাগল বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিফাত হোসাইন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌহিদ হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার বিশ্বাস।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, সামসের নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা, নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, সমন্বয়কারী তপন কর্মকার প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









