সিলেটের গোয়াইনঘাটে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারীর সাথে মতবিনিময় করেছেন ডৌবাড়ী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদ’-এর নবনির্বাচিত নেতৃবৃন্দ।
সোমবার (২৫ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউএনও রতন কুমার অধিকারী বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন গড়ে তোলার কোনো বিকল্প নেই। এ জন্য সর্বস্তরের মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। সংগঠনের নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, মাদক নির্মূল ও সামাজিক উন্নয়নের মতো যেকোনো ভালো কাজে উপজেলা প্রশাসন সব সময় এই সংগঠনের পাশে থাকবে।”
সংগঠনের সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমির উদ্দিনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা এখলাছউর রহমান ও উপদেষ্টা ইজ্জত উল্লাহ।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নবনির্বাচিত সহ-সভাপতি আমির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক কায়েস আল সুমন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার আহমদ, কোষাধ্যক্ষ মিনহাজ উদ্দিন, দপ্তর সম্পাদক ওয়ারিছ উদ্দিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম জাহিদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ময়ুর উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক আল মহান আব্দুল্লাহ, প্রচার সম্পাদক মো. মারুফ আহমদ এবং ধর্ম বিষয়ক সম্পাদক মো. এনামুল হক প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









