ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার ছনবাড়ি বাসস্ট্যান্ডে মোবাইলকোর্টের মাধ্যমে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। মোবাইলকোর্ট পরিচালনা করেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া। তার নির্দেশে এক্সপ্রেসওয়ের পাশে অবৈধ ভাবে গড়ে উঠা কয়েকটি দোকান ও দখল উচ্ছেদ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথের উপ-বিভাগীয় প্রকৌশলী মমিনুল ইসলাম, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল মিঞা প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









