মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন তরুণ সাংবাদিক মো. আশরাফুল আলম আসিফ (আসিফ আলম)। তিনি বর্তমানে পেট ও মেরুদণ্ডের টিউমার এবং ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক সূত্র জানা গেছে, দীর্ঘদিন ধরে এই জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা চালাতে গিয়ে তার পরিবার ইতিমধ্যে নিঃস্ব হয়ে পড়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাকে পুরোপুরি সুস্থ করে তুলতে আরও দীর্ঘমেয়াদি ও উন্নত চিকিৎসার প্রয়োজন, যার জন্য বিপুল অঙ্কের অর্থের প্রয়োজন। কিন্তু এই বিশাল অঙ্কের চিকিৎসার ব্যয়ভার বহন করা তার মধ্যবিত্ত পরিবারের পক্ষে আর সম্ভব হচ্ছে না। এরই মধ্যে প্রায় ১৫ লাখ টাকা চিকিৎসার জন্য খরচ হয়েছে বলে রূপালী বাংলাদেশকে আসিফ আলম নিশ্চিত করেছেন।
কর্মজীবনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি ও মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরেছেন আসিফ আলম। আজ তিনি নিজেই জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি। সহকর্মী ও চিকিৎসাধীন আসিফ আলমের স্বজনেরা তার জীবন বাঁচাতে এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করতে দেশের সর্বস্তরের সুহৃদ, প্রবাসী ভাই-বোন এবং বিত্তবানদের প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আকুল আবেদন জানিয়েছেন।
দীর্ঘদিন ধরে বিনোদন সাংবাদিকতায় জড়িত আসিফ আলম। বর্তমানে তিনি অনলাইন নিউজ পোর্টাল এশিয়া পোস্ট-এ কর্মরত আছেন। সর্বশেষ তিনি আরটিভি-এ কর্মরত ছিলেন। এর আগে বাংলা জার্নাল, অর্থ সূচকসহ বেশকিছু গণমাধ্যমে কাজ করেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









