টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে অনুমোদনহীনভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত সোমবার (২৪ আগস্ট) দুপুর থেকে রাত ৮ টা পর্যন্ত ভূঞাপুরের যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।
অর্থদণ্ডপ্রাপ্তরা হলো, সিরাজগঞ্জের শাহজাদপুরের রাসেল (৪৬), বরিশালের বানারিপাড়ার জামাল (৬৩), উজিরপুরের গিয়াস (৩৫), বরগুনা সদরের বাদল (৪২) ও পিরোজপুরের ভান্ডারিয়ার মনির হোসেন (৫২) প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয় এবং চাঁদপুর জেলার মতলব উপজেলার আক্তার হোসেনকে (৪৬) এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান জানান, অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের অভিযোগে উপজেলার যমুনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৭ জনকে ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. রুবেল মিয়া, যুমনা সেতু পূর্ব নৌ ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









