রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বেসরকারি ফল

রংপুর-২: জামায়াত প্রার্থী আজহারুল বিজয়ী

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৯ পিএম

আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৫ পিএম

রংপুর-২: জামায়াত প্রার্থী আজহারুল বিজয়ী

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা। রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের তারাগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নের মোট ৪৮টি ভোটকেন্দ্রের বেসরকারি চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামের প্রার্থী এ টি এম আজহারুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ৪৩ হাজার ৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী সরকার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২২ হাজার ১০০ ভোট। লাঙ্গল প্রতীকের প্রার্থী আনিছুল ইসলাম মন্ডল ১২ হাজার ৭৯৮ ভোট পেয়ে তৃতীয় এবং ইসলামী আন্দোলনের মাওলানা আশরাফ আলী হাতপাখা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৯৬৩ ভোট।

এদিকে ৪৮টি কেন্দ্রে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৫৫ হাজার ৪৭৭ এবং ‘না’ ভোট ১৮ হাজার ৩১৫।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.