চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের আবদুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিদ্যালয় অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আবদুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি, অভিভাবক ও শিক্ষকদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পরিচালনা কমিটির সভাপতি সেলিনা রেনুফা খানমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার জ্যেষ্ঠ পুত্র, গুজরা শ্যামাচরণ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, শিক্ষানুরাগী ও সমাজসেবক এস.এম আলাউদ্দীন, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মোহাম্মদ লিয়াকত আলী, রাউজান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা, শিক্ষানুরাগী মঈনুদ্দিন বখতেয়ার। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জসীম উদ্দীন।
সিনিয়র শিক্ষক মো: নিজাম উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহকারী শিক্ষক আশিষ কুমার দে, বাবুল কান্তি পারিয়াল। অনুষ্ঠানে সিনিয়র শিক্ষক বদিউল আলম, সোহেল আহমেদ, নমিতা দাস, সহকারী শিক্ষক রোমান মোল্লা, আয়েশা মনি, ইলু বড়ুয়াসহ অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভার শুরুতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, সচিব ও সদস্যদের ফুল দিয়ে বরণ করেন শিক্ষকগণ।
মতবিনিময় সভা শেষে মুনাজাত পরিচালনা করেন কাজী মোহাম্মদ ইউনুচ।
মত বিনিময় সভায় বক্তারা বলেন, ১৯৯৩ সালে প্রতিষ্ঠার পর থেকে আবদুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয় হালদা তীরবর্তী অনগ্রসর জনগোষ্ঠীকে শিক্ষার আলোয় আলোকিত করতে সমুজ্জ্বল ভূমিকা রেখে আসছে। প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ব্যক্তিগত তহবিল থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করে আসছেন।
মতবিনিময় সভায় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে পরিচালনা কমিটি, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে সার্বিক তদারকি জোরদার, ঝরে পড়া রোধসহ শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে এলাকার সচেতন মানুষদের সহযোগিতায় সমন্বিত পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্বারোপ তুলে ধরা হয়।
বক্তারা আরো বলেন, বর্তমান বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষা অর্জনের কোনো বিকল্প নেই। সেটি নিশ্চিত করতে হলে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা কমিটিকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তবেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সহজ হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









