আবারও মানুষ ঠকানো ডলার প্রতারক চক্রের খপ্পরে পড়তে যাচ্ছিলেন অনেকে। কিন্তু এবার আর রক্ষা হয়নি।
শুক্রবার (২৮ আগস্ট) ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা সাধারণ মানুষকে নানা প্রলোভন দেখিয়ে টাকা-পয়সা হাতিয়ে নিত। এমনকি তারা নিজেদের ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়েও ভয় দেখিয়ে প্রতারণা করত বলে জানা গেছে।
ঠাকুরগাঁও জেলা ডিবির ওসি গোলাম রসুল কাজল জানান, ঠাকুরগাঁও জেলার মিলনপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে সদর থানায় মামলা দায়ের করে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশের এই তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









