দিনাজপুর-৫ আসনের পার্বতীপুর-ফুলবাড়ী এলাকার (স্বতন্ত্র) বর্তমান সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হকের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে পার্বতীপুরে বাধা সৃষ্টি এবং বিশৃঙ্খলা তৈরির আশংকা করছেন।
আজ শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টায় পার্বতীপুর প্রেস ক্লাবে পার্বতীপুর উপজেলা ও পৌর বিএনপি যৌথভাবে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠাবার্ষিকী পালনে বাধা সৃষ্টি এবং বিশৃঙ্খলা আশংকার কথা বলা হয়েছে।
পার্বতীপুর উপজেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক আমিনুল ইসলাম শাহ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, বিএনপি থেকে বহিষ্কৃত (স্বতন্ত্র) সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হক পার্বতীপুর উপজেলা বিএনপির পূর্বনির্ধারিত কর্মসূচি ভন্ডুল করার চেষ্টা চালাচ্ছেন। যা সম্পূর্ণ অগণতান্ত্রিক, অসাংগঠনিক ও অবৈধভাবে নিজস্ব উদ্যোগে।এটি অত্যন্ত ন্যাক্কারজনক ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। নেতৃবৃন্দ অনতিবিলম্বে এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধ করে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
পৌর বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক বলেন, “আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। এই খবরের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ওই স্বতন্ত্র প্রার্থী আগামী ১ সেপ্টেম্বর শহরের ঢাকা মোড় এলাকায় পাল্টা প্রতিষ্ঠাবার্ষিকী পালনের ঘোষণা দিয়েছেন। আমাদের পূর্বঘোষিত স্থানে কর্মসূচির পাল্টা কর্মসূচি ঘোষণা করে তিনি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছেন।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ হোসেন সাদো, মাহবুব রশিদ সংগ্রামসহ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে বিষয়ে জানতে চাইলে, পার্বতীপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ এজেডএম মেনহাজুল হক বলেন, “আমরা পুরনা দল করি, এখানে আমাদের পৌর বিএনপির সভাপতি প্রশাসনে চিঠি দিয়ে অবগতি করেছে। আমাদের লোকজন আছে না তারা ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে। এখন দলে যারা আমরা তো বিএনপি করি, তাহলে কি দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা যাবে না? আমরা ঢাকা মোড়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবো, তারা অন্য জায়গায় করুক। তাতে আমাদের কোন বাধা নেই।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









