মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (১৯ আগস্ট) সকালে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর শাখা কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে জেলা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩ শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় নোয়াখালী শহর শাখা ইসলামি ছাত্রশিবিরের সভাপতি আবদুল্যা আল মাহবুব এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় সাহিত্য বিষয়ক সম্পাদক সাঈদুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর আমির ইসহাক খন্দকার সহ অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভালো ফলাফল জীবনের সাফল্যের একটি ধাপ মাত্র। মেধার পাশাপাশি নৈতিকতা, সততা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তুলতে হবে। অর্জিত জ্ঞান ও মেধা দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









