নরসিংদীর রায়পুরা বিএনপির নেতৃবৃন্দ নিয়ে আগামী ১লা সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষ্যে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) উপজেলার টান মরজালে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি।
অনুষ্ঠানে রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি ফাইজুর রহমান, যুগ্ম সম্পাদক এম এন জামান, জেলা বিএনপির উপদেষ্টার হযরত আলী ভূঁইয়া, শিশু বিষয়ক সম্পাদক আব্দুর রহমান খোকন, সহ-কোষাধ্যক্ষ বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুস মিয়া ও সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভূঁইয়া মোহন, সদস্য কাজী আসাদুর রহমান মিলন, রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিছ আলী মুন্সি ও সেক্রেটারি সাইফুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম আপেল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল বাতেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল বাছেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাখায়াত হোসেন সরকার।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা শাজাহান সরকার সুহাগ, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন ভুইয়া আলতাফ, রায়পুরা উপজেলা বিএনপির সদস্য ডা. মাহাবুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আসাদ, রায়পুরা উপজেলা যুবদল আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক হান্নান মোল্লা, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ময়নুল ইসলাম সরকার, রায়পুরা পৌর সভা যুবদলের আহ্বায়ক সাইফুল আহমেদ সোহেল ও সদস্য সচিব সুমন নেওয়াজ, উপজেলা স্বেচ্ছাসেবক সেক্রেটারি ইয়াকুব আলী, উপজেলা মহিলা দল সভাপতি আফরিন আসাদ, মরজাল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কবির হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ন ভুইয়া, রায়পুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন মাসুদ, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আলকাছ মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সেক্রেটারি পলাশ সরকার, রায়পুরা সরকারী কলেজ শাখা ছাত্রদলের সাবেক সেক্রেটারি আমির হোসেন আমু, উপজেলা ছাত্রদল নেতা সামসু রহমান জয়, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ফিরোজ আল মুজাহিদ, উপজেলা তাঁতী দলের সভাপতি হুররজ মোল্লা ও সেক্রেটারি শেখ আলমগীর হোসেন, রায়পুরা পৌর তাঁতী দলের সভাপতি ডা. শহিদুল ইসলাম ও সেক্রেটারি মো. বাদল মিয়া, রায়পুরা পৌরসভা মহিলা দলের সভাপতি আসমা আক্তার, পাড়াতলী ইউনিয়ন মহিলা দলের নেত্রী ফরিদা পারভিনসহ সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









