নীলফামারীর কিশোরগঞ্জে চার বছর বয়সি শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোর্শেদুল ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পুষনা মোতাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোর্শেদুল ইসলাম ওই এলাকার মৃত মমিন মিয়ার ছেলে।
পুলিশ ও ভুক্তভোগীর স্বজন সূত্রে জানা যায়, শনিবার দুপুরের দিকে শিশুটি তার নানির বাড়িতে একা খেলা করছিলেন। এসময়ে মোর্শেদুল ইসলাম তাকে একা পেয়ে খাবারের লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। এতে শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে মোর্শেদুলকে আটক করে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করেন।
কিশোরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









