শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নওগাঁর মান্দায় হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের অসহায় নারীদের মধ্যে ৩০০টি শাড়ি বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আতিয়া খাতুন। প্রধান অতিথি হিসেবে শাড়ি বিতরণ করেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, মন্দির কমিটির প্রতিনিধি এবং হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের নারীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









