পটুয়াখালীতে ‘রয়ের এজেন্ট’ আছে এবং তাদের চেনেন বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের সাতানী আমির উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি তাদের ‘চোখে চোখে’ রাখার আহ্বান জানান।
দুমকি উপজেলা বিএনপির সদস্য ও আঙ্গারিয়া ইউনিয়ন প্রতিনিধি জহির উদ্দিন খোকনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক মো. মজিবর রহমান, কেন্দ্রীয় তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক জে এম আনিসুর রহমান, পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান দিপু।
এ ছাড়া উপজেলা যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









