বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর দশমিনায় বর্ণাঢ্য আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বর্ণাঢ্য আনন্দ র্যালিটি বের হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি বর্তমানে রাষ্ট্রক্ষমতায় থাকলেও দশমিনা উপজেলায় উন্নয়নের নামে একটি শ্রেণির লোক লুটপাটে ব্যস্ত রয়েছে। প্রশাসনকে সামনে রেখে উন্নয়নমূলক কর্মকাণ্ডে অনিয়ম ও দুর্নীতি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। এসব কর্মকাণ্ডের জবাব প্রশাসনকে দিতে হবে বলে বক্তারা দাবি করেন।
বক্তারা আরও বলেন, অতীতে দশমিনা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মামলা, হামলা ও নির্যাতনের শিকার হওয়ার সময় বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন এবং তাদের আগলে রেখেছেন। তার বহিষ্কারের পর দশমিনা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অভিভাবকশূন্য হয়ে পড়েছেন বলেও তারা মন্তব্য করেন।
আলোচনা সভায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, হাসান মামুনের দীর্ঘদিনের ত্যাগ ও অবদানের বিষয়টি বিবেচনা করে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলে দশমিনা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালীভাবে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল আলিম তালুকদার, সিনিয়র সহসভাপতি খোরশেদ আলম, সহসভাপতি রুহুল আমিন মোল্লা ও ওহাব চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদল ও বেল্লাল হোসেন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক এনামুল হক রতন, যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আলী খান ও এ কে আমিন মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কাজী তানজিল আহমেদ রিডেন, ছাত্রদল কলেজ শাখার সভাপতি হাসান জিদনী, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক যোবায়ের হোসেন আক্কাসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









