রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন আব্দুল মান্নান

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৬ পিএম

আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৭ পিএম

বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন আব্দুল মান্নান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মৌলভীবাজারে উত্তপ্ত রাজনৈতিক পরিবেশের মধ্য দিয়ে গেলেও নির্বাচনে বিজয়ী ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে পরাজিত প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আব্দুল মান্নানের বাসায় ফুলের তোড়া ও মিষ্টি নিয়ে উপস্থিত হয়ে সরাসরি শুভেচ্ছা জানান। 

‎এ সময় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মিষ্টি খাওয়ান এবং আব্দুল মান্নান ফুলের তোড়া নিয়ে বিজয়ী প্রার্থীর সঙ্গে সাক্ষাৎ করে তাকে অভিনন্দন জানান।

আব্দুল মান্নান বলেন, ‘নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এখানে জয়-পরাজয় থাকবেই। জনগণের রায়কে আমি সম্মান জানাই। এম নাসের রহমান জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন—আমি তাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। মৌলভীবাজারের উন্নয়ন ও কল্যাণে আমরা সবাই মিলে কাজ করবো। রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, কিন্তু শত্রুতা নয়। আমাদের লক্ষ্য হওয়া উচিত এলাকার মানুষের উন্নয়ন।’

‎বিজয়ী প্রার্থী এম নাসের রহমান বলেন, ‘আব্দুল মান্নান ভাইয়ের এই সৌজন্যমূলক আচরণ সত্যিই প্রশংসনীয়। এটি প্রমাণ করে মৌলভীবাজারে এখনো রাজনৈতিক সৌন্দর্য ও সহনশীলতা রয়েছে। আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সকল প্রার্থী ও ভোটারদের ধন্যবাদ জানাই। নির্বাচনে যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা দেননি—আমি সবার প্রতিনিধিত্ব করবো। দল-মত নির্বিশেষে মৌলভীবাজারের সার্বিক উন্নয়নই হবে আমার প্রধান লক্ষ্য।’

‎এ সময় দুই নেতার সমর্থকরাও একে অপরকে অভিনন্দন জানান।

বিকাশ/মৌলভীবাজার/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.