বাগেরহাটের শরণখোলায় নাঈম চৌকিদার (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের নাসির হাওলাদারের নির্মাণাধীন ভবনের বেলকনির রেলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার হয়।
নিহত নাঈম চৌকিদার ওই গ্রামের আব্দুল হক চৌকিদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে দাবি করেছে তার পরিবার।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে প্রতিবেশী নাসির হাওলাদারের নির্মাণাধীন একটি ফাঁকা ভবনের বেলকনির রেলিংয়ে নাইমের লাশ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি থানায় জানানো হলে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পরিবারের দাবি, নাঈম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এর আগে তাকে পাবনায় মানসিক হাসপাতালে চিকিৎসাও করানো হয়েছিল।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









