সিলেটের জৈন্তাপুর উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৩টায় জৈন্তাপুর প্রেস ক্লাব মিলনায়তনে দ্বিবার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা জিল্লুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাওলানা মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি মুফতি মাওলানা সাঈদ আহমদ, সাধারণ সম্পাদক মুফতি মাওলানা আবু তাহের মিছবাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মালিক।
ইসলামী আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম'র উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা শরীফ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফয়জুর রহমান, মাওলানা সামছুদ্দিন আল মিজান, সাংগঠনিক সম্পাদক হাফিজ সেলিম আহমদ, ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফিজ আব্দুল ওয়াহিদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জৈন্তাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা রফিকুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের সহ-সভাপতি সালমান ফারসি লাভলু প্রমুখ।
সম্মেলনে ৮ সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করা হয় এবং আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন সহ সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির জন্য দায়িত্ব প্রদান করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









