রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বিশৃঙ্খলা সৃষ্টি

৫ ছাত্রদল কর্মীকে পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৬ পিএম

আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৬ পিএম

৫ ছাত্রদল কর্মীকে পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক এলাকায় শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নিয়েছেন। বিশৃঙ্খলা সৃষ্টি ও উত্তেজনা ছড়ানোর অভিযোগে ৫ জন ছাত্রদল কর্মীকে পুলিশের হাতে তুলে দিয়েছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনের পর এলাকায় কিছু ব্যক্তি অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এমপি শেখ ফরিদ আহমেদ তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করেন এবং অভিযুক্তদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে দুই গ্রুপের উত্তেজনাকারীদের চিহ্নিত করে আটক করে পুলিশ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) চাঁদপুর পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডে নির্বাচন চলাকালীন এবং শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন-পরবর্তী সময়ে দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রুপের মধ্যে বিশৃঙ্খলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুক্রবার রাতে জড়িতদের শনাক্ত করা হয়।

আটকরা হলেন- শহরের ওয়ারলেস বাজার এলাকার নাছির গাজীর ছেলে নাহিদুল ইসলাম জনি (২২), লৎফুর রহমানের ছেলে মোবারক হোসেন বেপারী (২৬), ইব্রাহিম গাজীর ছেলে জনি গাজী (৩০)। এছাড়া রাতেই ওয়ারলেস বাজার এলাকা থেকে মনির ও ফাহিম নামের আরও দুই যুবককে থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে নবনির্বাচিত এমপি শেখ ফরিদ আহমেদ বলেন, কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে ছাড় দেওয়া হবে না, দল-মতের ঊর্ধ্বে উঠে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে স্থানীয় সচেতন মহল এমপির এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, নির্বাচনের পর এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.