বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

পরাজিত প্রার্থীকে মিষ্টিমুখ করালেন আমির হামজা

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৪ পিএম

আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৪ পিএম

পরাজিত প্রার্থীকে মিষ্টিমুখ করালেন আমির হামজা

জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে পরাজিত প্রার্থী জাকির হোসেন সরকারকে মিষ্টিমুখ করিয়েছেন জামায়াতের জয়ী প্রার্থী মো. আমির হামজা।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের কোর্টপাড়া এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে নেতা–কর্মীদের সঙ্গে নিয়ে জাকির হোসেনকে মিষ্টিমুখ করান আমির হামজা।

দলীয় নেতা ও কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাক্ষাৎকালে দুই দলের নেতা কুষ্টিয়ার সার্বিক উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক সম্প্রীতি রক্ষায় একসঙ্গে কাজ করা ও ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

আমির হামজা বলেন, ‘নির্বাচন শেষ। এখন আমাদের মূল লক্ষ্য কুষ্টিয়ার মানুষের কল্যাণ। প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ সব রাজনৈতিক নেতা ও সচেতন নাগরিকদের নিয়ে আমরা উন্নয়নের কাজ এগিয়ে নিতে চাই। রাজনৈতিক ভিন্নমত থাকলেও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

ধানের শীষ প্রতীক নিয়ে পরাজিত প্রার্থী জাকির হোসেন নির্বাচিত সংসদ সদস্যকে স্বাগত জানিয়ে বলেন, ‘জনগণের স্বার্থ সবার আগে। কুষ্টিয়ার উন্নয়ন ও মানুষের প্রত্যাশা পূরণে গঠনমূলক ভূমিকা রাখতে আমরা প্রস্তুত।’

তিনি এ সময় রাজনৈতিক সহনশীলতা ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দীন জোয়ার্দার, কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হকসহ স্থানীয় জামায়াত ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.