দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে বিএসএফ পুশ-ইনের চেষ্টা করলে বিজিবি ও গ্রামবাসী তা প্রতিহত করে দিয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার দাউদপুর বিজিবি বিওপির গোবিন্দপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত সাড়ে ১০টার দিকে বিরামপুরের দাউদপুর বিজিবি বিওপির গোবিন্দপুর সীমান্তের ২৮৯/৪৬ এস পিলার এলাকায় ভারতের অংশে ২৫/৩০ জন নারী পুরুষকে বাংলাদেশে পুশ-ইনের জন্য ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) জড়ো করে রাখে। খবর পেয়ে দাউদপুর বিজিবি ক্যাম্পের সদস্য ও গ্রামবাসী দলবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুললে প্রায় দু’ঘণ্টা পর বিএসএফ জড়ো করা লোকদের নিয়ে পিছু হটে যায়। এ ঘটনার পর বিজিবি টহল জোরদার করেছে এবং গ্রামবাসী সতর্ক অবস্থানে রয়েছে।
দাউদপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘‘বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে বিএসএফ জড়ো করা লোকদের নিয়ে পিছু হটেছে। সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









