পরিচ্ছন্ন ও সবুজ জেলা গড়ার লক্ষ্যে লালমনিরহাটে ‘ক্লিন অ্যান্ড গ্রিন মানডে’ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহ. রাশেদুল হক প্রধান।
উদ্বোধনের পর তিনি শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার করেন। পরে তিনি সেখানে গাছের চারাও রোপণ করেন।
এ সময় জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস, জেলা শিক্ষা অফিসার রোকসানা পারভীনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং জেলা সবুজায়নকে উৎসাহিত করাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য। ‘ক্লিন অ্যান্ড গ্রিন মানডে’ কর্মসূচি পরিচ্ছন্ন ও সবুজ লালমনিরহাট গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









