রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ত্রয়োদশ জাতীয় নির্বাচন

সুনামগঞ্জে ১২ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৮ পিএম

আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৮ পিএম

সুনামগঞ্জে ১২ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ফাইল ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ জেলায় মোট ১২ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সুনামগঞ্জ-১ আসনে একজন, সুনামগঞ্জ-২ আসনে একজন, সুনামগঞ্জ-৩ আসনে পাঁচজন, সুনামগঞ্জ-৪ আসনে দুজন এবং সুনামগঞ্জ-৫ আসনে তিনজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, নির্বাচনি আইন অনুযায়ী মোট প্রাপ্ত ভোটের এক-অষ্টমাংশের কম ভোট পেলে জামানত বাজেয়াপ্ত হয়। তফসিল অনুযায়ী মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনের পর কোনো প্রত্যাহার গ্রহণযোগ্য নয় বলেও তিনি জানান।

জামানত বাজেয়াপ্ত হয়েছে যে প্রার্থীদের:
সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ) আসন: বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির প্রার্থী মাওলানা মুজাম্মিল হক তালুকদারের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসন: কমিউনিস্ট পার্টির প্রার্থী (কাঁস্তে) প্রতীকের নিরঞ্জন দাস খোকন জামানত হারিয়েছেন।

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসন: জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীরা হলেন— বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী অ্যাডভোকেট শাহীনূর পাশা চৌধুরী (রিক্সা), স্বতন্ত্র প্রার্থী মাহফুজুর রহমান খালেদ তুষার (টেবিল ঘড়ি), খেলাফত মজলিসের প্রার্থী শেখ মুশতাক আহমদ (দেওয়াল ঘড়ি), আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রার্থী সৈয়দ তালহা আলম (ঈগল) এবং স্বতন্ত্র প্রার্থী হুসাইন আহমেদ (ফুটবল)।

সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসন: জাতীয় পার্টির প্রার্থী নাজমুল হুদা হিমেল, ইসলামী আন্দোলনের প্রার্থী শহীদুল ইসলাম পলাশী জামানত হারিয়েছেন।

সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসন: জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আলম, এনপিপির প্রার্থী আজিজুল হক ও খেলাফত মজলিশের প্রার্থী মোহাম্মদ আব্দুল কাদিরের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

বিপ্লব/সুনামগঞ্জ/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.