সিরাজগঞ্জের বেলকুচিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।
এ সময় বেলকুচি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ, প্রাথমিক শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তার আলোচনায় অংশগ্রহণ করেন।
আলোচনায় প্রাথমিক শিক্ষার অগ্রগতি এবং বিদ্যালয় থেকে শিক্ষার্থী ঝরে পড়া রোধে চলমান বিভিন্ন সরকারি পদক্ষেপের প্রতিবেদন তুলে ধরে নিরক্ষরতা দূরীকরণে সচেতনতামূলক দিকনির্দেশনা দেওয়া হয়। এছাড়াও চরাঞ্চলের বিদ্যালয়গুলোতে বর্ষাকালে শিক্ষার্থীদের উপস্থিতির হার বজায় রাখার জন্য বিশেষ মনিটরিংয়ের আহ্বান জানানো হয়।
আলোচকরা আরও জানান, বর্তমান সময়ের প্রেক্ষাপটে শুধু সাক্ষরজ্ঞান বা নাম লেখাকে পূর্ণাঙ্গ সাক্ষরতা না ধরে, শিক্ষার্থীদের কম্পিউটিং এবং মৌলিক ডিজিটাল জ্ঞানে দক্ষ করে তোলার ওপর জোর দেওয়া হয়।
নিরক্ষর বয়স্ক নাগরিকদের স্বাক্ষর করতে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম জোরদার করার পাশাপাশি প্রতিটি বিদ্যালয়ে নিয়মিত অভিভাবক সমাবেশ করার তাগিদ দেওয়া হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









