চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) আরও ১৩ শিক্ষার্থী সরকারিভাবে জাপানে গেছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ টিটিসির অধ্যক্ষ মো. ওহিদুল ইসলাম।
টিটিসি কর্তৃপক্ষ জানায়, সোমবার একটি ফ্লাইটে বাংলাদেশ থেকে মোট ১৮ জন জাপানে যান। তাদের মধ্যে ১৩ জনই চাঁপাইনবাবগঞ্জ টিটিসির প্রশিক্ষণার্থী। নতুন ১৩ জনসহ এ পর্যন্ত এ প্রতিষ্ঠান থেকে মোট ২৯২ জন প্রশিক্ষণার্থী জাপানে যাওয়ার সুযোগ পেয়েছেন।
অধ্যক্ষ মো. ওহিদুল ইসলাম বলেন, ‘‘চাঁপাইনবাবগঞ্জ টিটিসির এতসংখ্যক প্রশিক্ষণার্থী জাপানে যাওয়ার সুযোগ পাওয়া প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। দক্ষতা ও ভাষা প্রশিক্ষণের মাধ্যমে আরও প্রশিক্ষণার্থীকে বিদেশে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে।’’
টিটিসি সূত্রে জানা যায়, জাপানের আন্তর্জাতিক জনশক্তি উন্নয়ন সংস্থা আইএম জাপান-এর তত্ত্বাবধানে প্রশিক্ষণার্থীরা দেশটিতে যাওয়ার সুযোগ পাচ্ছেন। বাংলাদেশ সরকারের সঙ্গে আইএম জাপানের ২০১৭ সালে চুক্তি হওয়ার পর বাংলাদেশ থেকে টেকনিক্যাল ইন্টার্ন হিসেবে জাপানে যাওয়ার সুযোগ তৈরি হয়।
চাঁপাইনবাবগঞ্জ টিটিসিতে বর্তমানে জাপানিজ ভাষার বিভিন্ন প্রশিক্ষণ কোর্সও পরিচালিত হচ্ছে। সরকারি ওয়েবসাইটে ২০২৬ সালের জন্য জাপানিজ ভাষার N5 ও N4 এবং N5-N4 হাইব্রিড কোর্সের প্রশিক্ষণ কার্যক্রমের তথ্য প্রকাশ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









