চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মার শাখা নদীতে গোসল করতে গিয়ে ইউসুফ (১৩) নামে এক কিশোর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল প্রায় তিন ঘণ্টা পর তাকে উদ্ধার করে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের দাদন চক গ্রামের পদ্মার শাখা নদীর ‘চকের ঘাট’ এলাকায় এ ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া কিশোর ইউসুফ দাদন চক গ্রামের মৃত পলাশের ছেলে। সে আদিনা পোস্ট অফিসের অধীন এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ইউসুফ পদ্মার শাখা নদীতে গোসল করতে গেলে পানিতে নিখোঁজ হয়। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেন।
অবশেষে বিকেলে ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ কিশোর ইউসুফকে উদ্ধার করেন।
ইউসুফ আলির নদীতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার অফিসার ইন মতিউর রহমান বলেন, এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









